‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে মানুষ উদ্বিগ্ন’

আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৮:৫২
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। 
 
শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটোরিয়মে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মাহবুব উল আলম হানিফ বলেন, বিচার বিভাগ স্বাধীন বলেই আদালত এমন রায় দিতে পারছে। দেশের জনগণ আজ উদ্বিগ্ন। এই ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণ নিয়ে দেশের মধ্যে একটা আলোচনার সৃষ্টি হয়েছে। একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি