কক্সবাজারে চার ভাইসহ যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১২:৫৪
কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক যুবলীগ নেতা ও তার চার ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
 
আজ রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে পেকুয়া সদরের বাড়িতে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি দল অভিযান চালায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্র, গুলি, মাদক উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম (৪৫), তার ভাই মোহাম্মদ আলমগীর (৪২), মোহাম্মদ আজম (৪০), মোহাম্মদ কাইয়ুম (৩৮) ও ওসমান সরওয়ার বাপ্পী (২৪)।
 
ইত্তেফাক/এমআই