হজ যাত্রী পাঠানোর জন্য ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার নির্দেশ

আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৫:১৫
বিদ্যমান জটিলতা নিরসন করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হজ যাত্রীদেরকে হজে পাঠানোর জন্য সরকারকে নির্দেশ নিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, বাংলাদেশ সরকারকে এই জটিলতা নিরসনে সৌদি সরকার ও দূতাবাসের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যাতে হজ যাত্রীরা সময় মতো হজে যেতে পারেন। এছাড়া চলমান ফ্লাইট সিডিউল থেকেও যদি কোনো হাজি বাদ পড়েন তাহলে বিমান ভাড়া করে যথাসময়ে হজে পাঠানোর সময় সরকারেকে নির্দেশ দেওয়া হয়েছে।
 
বিচারপতি সৈয়দ মো. দস্তুগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেন। 
 
এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। কিন্তু ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধি ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে শনিবার পর্যন্ত মোট ৫৮ হাজার ৩৬১ জন সৌদি আরবে পৌঁছেছেন।
 
ইত্তেফাক/এমআই