ঝিনাইদহে গবাদীপশুর নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এসময় ভ্রাম্যমাণ আদালতে মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার দুপুরে ঝিনাইদহ শহরের গোবিন্দপুর গ্রামে এ অভিযান চালায় আদালত।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গোবিন্দপুর গ্রামে রিভোন এগ্রো ফার্মা নামে একটি নকল ওষুধ কারখানার সন্ধায় পায়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির সেখানে অভিযান চালিয়ে নকল ওষুধ জব্দ করে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। কারখানা মালিক শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অন্য কোম্পানির ওষুধ নিজ কোম্পানির লেবেল লাগিয়ে বাজারজাত করে আসছিলেন।
ইত্তেফাক/এমআই
