তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়া হাসপাতালে আট বছর আগেও অ্যাম্বুলেন্স ছিলো না। বর্তমানে শেখ হাসিনা সরকার দুটি অ্যাম্বুলেন্স দিয়েছেন। সেবার মান বেড়েছে। সিংড়া হাসপাতাল হবে বাংলাদেশের মডেল হাসপাতাল।
তিনি বলেন, হাসপাতালে রুগীদের সেবার মান হবে আরো উন্নত। ইতোমধ্যে হাসপাতাল মানুষের আস্থা স্থাপন করতে পেরেছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিংড়ায় ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব বলেন প্রতিমন্ত্রী পলক।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড, আশরাফুল ইসলাম, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওদুদ দুদু প্রমুখ।
ইত্তেফাক/জামান
