বাগেরহাটের মোরেলগঞ্জে সুমাইয়া আক্তার বৈশাখী নামে ৫ম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার স্বজনেরা। শনিবার বিশারীঘাটা গ্রামের দিনমজুর শাজাহান আকনের ঘর থেকে তার মেয়ে বৈশাখীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। থানা পুলিশ সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে বৈশাখীর মরদেহ থানায় নিয়ে যায়।
থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তা পরিষ্কার নয়। তাই আপাতত একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। পোস্টমর্টেম করানোর জন্য লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধা মুরাদ আলীর চিকিৎসায় সাহায্যের আবেদন
বৈশাখী মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ১৮৯ নং বাদুরতলা ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। ওই বিদ্যালয়ের শিক্ষক মশিউল ইসলাম বলেন, বৈশাখী আজ (শনিবার) বিদ্যালয়ে আসেনি। তার মরদেহ উদ্ধারের খবর শুনেছি।
ইত্তেফাক/নূহু
