মোহনগঞ্জে বন্যার পানি বাড়ছে, বাড়ছে ভোগান্তিও

আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২৩:৩০

নেত্রকোনার মোহনগঞ্জে গত ৪ দিনের প্রবল বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে।

চলাচলের রাস্তার বেশিরভাগ ডুবে যাওয়ায় সড়ক পথে যাতায়াত বন্ধ হয়ে গেছে। ফলে পানিবন্দি মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে।

ধনু, ধলাই, কংশ নদীর পানি বেড়ে বিপদসীমার ৭.৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় বাজারে খাদ্যের আমদানি কমে গেছে। যা পাওয়া যাচ্ছে তার এমনকি মৌসুমী শাকসব্জির দামও অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ফলে মানুষের ভোগান্তি বাড়ছে।

ইত্তেফাক/নূহু