চিত্রনায়ক হিসেবেই পরিচিত সাইমন সাদিক। এবার সেই পরিচয় থেকে বের হয়ে বিচারক হিসেবে কাজ করছেন তিনি। প্রথমবারের মতো এমন দায়িত্ব পেয়েছেন তিনি। রিয়্যালিটি শোর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এটিএন বাংলার ‘ইন্দো-বাংলা বর্ষা সুন্দরী’ প্রতিযোগিতার বিচারক হয়েছেন সাইমন। তিনি ছাড়াও এখানে আছেন নিলয়। গত শনিবার বিকেলে অনুষ্ঠানটির রেকর্ডিং শুরু হয়েছে এফডিসির ৮ নম্বর ফ্লোরে।
সাইমন বলেন, ‘রিয়্যালিটি শো থেকেই আমি আজকের প্লাটফর্ম পেয়েছি। তাই এই জায়গাটা আমার জন্য নস্টালজিক। আর এবার একটি রিয়্যালিটি শোতে বিচারক হিসেবে দায়িত্ব পেলাম। নতুন এক অভিজ্ঞতা হলো। বিচারকের দায়িত্ব অভিনয়ের চেয়েও চ্যালেঞ্জিং মনে হয়েছে। যারা অংশ নিয়েছেন তারা বেশ মেধাবী। সেরাটা বাছাই করা একটু কঠিন হলেও আশা করি বেস্ট কাউকেই খুঁজে বের করতে সক্ষম হবো আমরা।’
ইত্তেফাক/আনিসুর
