শোক দিবস ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্মরণে প্রকাশিত হতে যাচ্ছে মতিয়ার রহমানের একক গানের অ্যালবাম ‘তুমিই বাংলাদেশ’। সবকটি গানের সঙ্গীত আয়োজন করেছেন এসকে সমীর। সুরাঞ্জলির ব্যানারে আসছে এই অ্যালবাম।
৫টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ‘তুমিই বাংলাদেশ’ অ্যালবামের গানগুলোর শিরোনাম হল ‘সেই ১৫ই আগস্ট’, ‘বঙ্গমাতা’, ‘তুমিই বাংলাদেশ’,‘বাংলাদেশের খোকা’, ‘দেশ রত্ন’ । ‘সেই ১৫ আগস্ট’ গানটির সুর দিয়েছেন এস কে সমীর, এছাড়া বাকি সব কটি গানের কথা,সুর ও কণ্ঠ শিল্পী মতিয়ার রহমান।
অ্যালবাম নিয়ে সমীর বলেন, ‘মতিয়ার ভাই প্রতিভাবান মানুষ, বাস্তব জীবনে একজন চাকুরীজীবী। তিনি কোন প্রশিক্ষিত শিল্পী না হয়েও তার অসাধারণ প্রতিভা ও বঙ্গবন্ধুর প্রতি অনেক ভালোবাসার জায়গা থেকে সম্পূর্ণ নিজের উদ্যোগে এত সুন্দর কিছু গান করার সুযোগ করে দিয়েছেন আমাকে। আসলে বঙ্গবন্ধুকে নিয়ে আমার ও অনেক দিনের ইচ্ছে ছিল একটা কাজ করার সেই ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে।’
মতিয়ার রহমান বলেন,‘ অনেক যত্ন নিয়ে তৈরি করা হয়েছে গানগুলো। আশাকরি সবার ভালো লাগবে।’
ইত্তেফাক/আনিসুর
