এশিয়ান টিভির ‘বিশেষ টি-ব্রেক’এ বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললেন ফারুক

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৪:১৪
 
আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ স্মরণ অনুষ্ঠান টি-ব্রেক ‘বিনম্র শ্রদ্ধা’য় জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, দেশ বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব চিত্রনায়ক ফারুক।
 
যুদ্ধকালীন সেই তরুণ বেলায় বঙ্গবন্ধু প্রতিটি মুক্তিযোদ্ধার মনে কতটা প্রভাব রেখেছিল। স্মৃতিচারণের এক পর্যায়ে চিত্রনায়ক ফারুক অশ্রুসজল হয়ে বললেন, ‘আমি এ প্রজন্মের কাছে শুধু একটি অনুরোধ করছি, তোমরা বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বিভাজন করো না।’
IMG0
চিত্রনায়ক ফারুকের গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি শিমুল মুস্তফার আবৃত্তি অনুষ্ঠানে এক ভিন্ন আবহ তৈরি করে।
 
দেশসেরা আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার উপস্থাপনায় বঙ্গবন্ধু স্মরণে এই বিশেষ অনুষ্ঠান প্রচার হবে ১৫ আগস্ট সন্ধ্যা ৬ টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুদীপ্ত সরকার।
 
​ইত্তেফাক/আনিসুর