যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধির সিরাজগঞ্জে ভয়াবহ বন্যার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বৃদ্ধি পেয়ে সোমবার দুপুরে বিপৎসীমার ১০৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ৩ দিনে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১৩৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদ সিমার ১০৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার ৫ উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় ৩০০টি গ্রাম প্লাবিত হয়েছে।
অন্যদিকে পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। ফাটল দিয়ে পানি প্রবেশের ফলে হুমকির মধ্যে রয়েছে বাঁধটি। এই বাঁধে ভাঙন দেখা দিলে ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পরবে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বহী কর্মকর্তা হাসান ইমাম জানান, দ্বিতীয় দফায় যমুনার পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। আর পানি আরো দুইদিন বৃদ্ধি অব্যাহত থাকবে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সদর উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির ক্ষতির আশঙ্কা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
