ভারতে দুই রাজ্যে বন্যা ও ভূমিধসে শতাধিক নিহত হয়েছে। গত তিনদিন ধরে টানা বর্ষণের জেরে বিহারের কিছু অংশে বন্যায় মারা গেছেন ৪১ জন। খারাপ অবস্থা আসাম ও উত্তরবঙ্গেরও।
আসামে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই রাজ্যে নিহত হয়েছেন ১০ জন। স্বাভাবিক জীবন বিপর্যস্ত। ভারী বর্ষণে উত্তরপূর্বের সঙ্গে বাকি দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হিমাচল প্রদেশে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে যাত্রীবাহী দুটি বাস নীচে পড়ে ৪৮ জন নিহত হয়েছেন।
IMG0
উত্তরাখণ্ডে একজন নিহত হয়েছেন। হাজার হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে। এদিকে উত্তর-পূর্বাঞ্চল ফ্রন্টিয়ার রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা প্রণব জ্যোতি শর্মা জানিয়েছেন, গত ৭২ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, বিহার, আসাম ও অন্যান্য উত্তরপূর্ব রাজ্যগুলোতে ভারী বর্ষণের কারণে ট্রেন সেবা বিঘ্নিত হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
