মিলন-নাজিরা মৌ'র ‘রাত আঁধারী’

আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৩:১২
 
‘রাত আঁধারী’ নাটকের মূল চরিত্রে আছেন আনিসুল হক মিলন ও নাজিরা মৌ। পরিচালনায় সুমন রেজা, গল্পে আসিফ মোঃ নজরুল, চিত্রনাট্যে হানিফ পালোয়ান ও আসিফ মো: নজরুল। নাটকটি এক রাতে একজন ডাক্তারের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে, যাতে দেখা যায় কর্মস্থল থেকে ডাক্তার রফিক বাসায় যাবার পথে একটি মেয়েকে হটাৎ পালিয়ে যেতে দেখেন।
 
এ নিয়ে তার মধ্যে কৌতূহল এবং সংশয় দেখা দেয়। এক পর্যায়ে তিনি মেয়েটিকে তার গাড়ীতে তুলেই নানা বিপদের সম্মুখীন হন। শেষতক তিনি তাকে বাসায় নিয়ে গেলে তার মা বাসায় জায়গা দিতে অস্বীকৃতি জানান...
 
নাটকটিতে আরো অভিনয় করেছেন শেলী আহসান, জিদান সরকার, আসিফ নজরুল, হানিফ পালোয়ান, আঃ হক, নাজিরুল ইসলাম আপন, মঈন আহমেদ, জিয়া, রনি  প্রমুখ।
 
চিত্রগ্রহণে জহির রায়হান। নির্বাহী প্রযোজক জুয়েল হোসেন রনি, প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি এন্টারটেইনমেন্ট। নাটকটি প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে।
 
ইত্তেফাক/আনিসুর