টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপের ধাক্কায় মালেক (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বাগুটিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলার বাংড়া ইউনিয়নের বিলবর্ণী গ্রামের মৃত কাশেম সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, মালেক ১৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে বের হয়ে বাগুটিয়া বাজারে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন সত্যতা স্বীকার করেছেন। চালকসহ পিকআপটি আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
এ বিষয়ে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহালম জানান, লাশ আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
