নানা কর্মসূচিতে কাপাসিয়ায় শোকদিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৯:০২
যথাযোগ্য মর্যাদায় গাজিপুরের কাপাসিয়ার তারাগঞ্জে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে মঙ্গলবার আলোচনা সভা, কোরআন তেলওয়াত, দোয়া মাহফিল, স্থানীয় মাদ্রাসাগুলোতে পবিত্র কোরান শরীফ বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়। শহীদ তাজউদ্দীন ও ময়েজউদ্দীন স্মৃতি সংসদের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব আশরাফুল আলম খোকন। 
 
সভায় আশরাফুল অালম খোকন বলেন, জাতির শোককে শক্তিতে পরিনত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত জাতিতে পরিনত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আওয়ামী লীগের প্রতি সমর্থন অব্যাহত রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার জন্য এসময় আহ্বান জানান তিনি। 
 
IMG0
 
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশীদ খান ও যুবলীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/রেজা