একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দুই দিনব্যাপী এই সংলাপ চলবে। আজ বুধবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপ শুরু হয়।
এ সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সভাপতিত্ব করছেন। চার নির্বাচন কমিশনারও আলোচনায় উপস্থিত রয়েছেন।
প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকসহ ৩৭ জনের সঙ্গে বুধবার এবং অনলাইন, টেলিভিশন ও রেডিওর ৩৪ জনের সঙ্গে বৃহস্পতিবার মত বিনিময় করার কর্মসূচি জানিয়েছিল ইসি।
বুধবারের সংলাপে ইসি যাদের আমন্ত্রণ জানিয়েছিল, তাদের মধ্যে তালিকার ক্রমানুসারে নিউএজ সম্পাদক নূরুল কবির, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, কালের কণ্ঠ নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, বিএফইউজের অপর অংশের মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ, সাংবাদিক মাহফুজউল্লাহ, আনিসুল হক, আমানুল্লাহ কবীর, সাপ্তাহিক সম্পাদক গোলাম মর্তুজা, কলাম লেখক বিভুরঞ্জন সরকার, মাহবুব কামাল, সোহরাব হাসান, যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ, সাংবাদিক কাজী সিরাজ ও সাংবাদিক আনিস আলমগীর উপস্থিত রয়েছেন।
ইত্তেফাক/এমআই
