বাংলাদেশের নম্বর ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু করতে যাচ্ছে ‘সিম্ফনি ঈদ অফার’ নামে নতুন একটি কাস্টমার অফার।
এই অফারের আওতায় কাস্টমার সিম্ফনির যে কোন হ্যান্ডসেট ক্রয় করলে পেতে পারেন বিদেশ ভ্রমণ প্যাকেজ, ফ্রি হ্যান্ডসেট অথবা ১০০০ টাকা পর্যন্ত ফ্রি মোবাইল রিচার্জ।
এ ছাড়া এডিসন গ্রুপের প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন হ্যালিও সিরিজও এই অফারের আওতায় থাকবে। হ্যালিও এস-১০, এস-২৫ এর সঙ্গে ব্যাগ এবং হ্যালিও এস-২ এর সঙ্গে থাকছে টিশার্ট ও চাবির রিং।
সিম্ফনি জেড-৯ এর সঙ্গে আছে ব্যাকপ্যাক, জেড-৮ এর সঙ্গে দিচ্ছে পাওয়ার ব্যাংক, সিম্ফনি জেড-৭ এর সঙ্গে পাওয়া যাবে একটি টিশার্ট এবং সিম্ফনি পি-৯ এর সঙ্গে থাকছে ব্লু-টুথ স্পিকার।
কাস্টমার হ্যান্ডসেট ক্রয় করে তার সিম থেকে একটি মেসেজ দেয়ার পর ফিরতি মেসেজে জেনে যাবেন তিনি কোন অফারটি জিতেছেন।
মেসেজ পাঠানোর নিয়মাবলী : মেসেজ অপশনে গিয়ে Sym (স্পেস) ১৫ ডিজিটের প্রথম আইএমইআই নম্বরটি (ক্রয়কৃত হ্যান্ডসেটের) পাঠাতে হবে ৬৯৬৯ নম্বরে। ফিরতি মেসেজে আপনি জেনে যাবেন তার জিতে নেয়া উপহারটি।
ইত্তেফাক/ইউবি
