গঙ্গাচড়ায় বন্যায় সাড়ে সাত হাজার হেক্টর জমির আমন ক্ষেত তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বন্যায় উপজেলার ৯ ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা ও ঘাঘট নদীতে বন্যায় তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সাড়ে ৭ হাজার হেক্টর জমির আমন ক্ষেত তলিয়ে গেছে। এ বছর ১৮ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন ধান লাগানো হয়েছে।
কৃষকরা বলছেন, আজ প্রায় ৫/৬ দিন ধরে আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। অনেক ক্ষেতের ধান গাছ পচে গেছে। অনেক জমির ধান ২/১ দিনের নষ্ট হয়ে যাবে বলে কৃষকরা জানান। তবে কৃষকরা বললেন, সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে কৃষকরা। কৃষি বিভাগ বলছে এই মূহুর্তে ক্ষতির হিসেব দেওয়া কঠিন। পানি কমার পর হয়তো কিছু জমির ধান হবে।
উপজেলা কৃষি কর্মকতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ক্ষতি অনেক হয়েছে। বিশেষ করে চরাঞ্চলে ধানের ক্ষতি বেশি হবে। অনেক ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। তবে সঠিক হিসেব করতে আরো কিছুদিন সময় লাগবে বলে তিনি জানান।
ইত্তেফাক/কেকে
