ভ্যানকুভারে বার্ষিক রবীন্দ্র উৎসব উদযাপিত

আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৪:০৫
 
ভ্যানকুভারে পালিত হলো বার্ষিক রবীন্দ্র উৎসব। কানাডার বহুজাতিক শহর গ্রেটার ভ্যানকুভারে টানা সপ্তম বছরের মত উদযাপিত হলো এই অনুষ্ঠান। গত শনি ও রবিবার গেটওয়ে থিয়েটারের সুবিশাল মিলনায়তনে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক যজ্ঞে এ বছরের মূল প্রতিপাদ্য বিষয় ছিল রবীন্দ্রসঙ্গীতে বাউল সুর ও দর্শনের প্রভাব।
 
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে রবীন্দ্রনাথের বিখ্যাত ‘ডাকঘর’ নাটকের পটভূমিতে নাচ ও অভিনয় সহযোগে অনেকগুলো বাউল অঙ্গের রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়।
 
এতে নির্দেশনা দেন শঙ্খনাদ মল্লিক ও অভীক দে। নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন ছায়ানটের প্রাক্তন শিক্ষিকা অর্ণ কমলিকা। অনুষ্ঠানে আরও ছিল লালনগীতি, হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, কর্মশালা এবং বহুজাতিক কবিতা পাঠ।
 
ইত্তেফাক/আনিসুর