পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ ও মাদকসেবীদের সঙ্গে কোন আপোষ নেই। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার শহিদ মিনারে সুধীজনের সঙ্গে আলোচনা সভায় এ কথা বলেন।
বৃহস্পতিবার নড়িয়ার পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার, বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম মমতাজ উদ্দীন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আলী .উপজেলা চেয়ারম্যান ইসমাইল হক ও নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন ও দীন মোহাম্মেদ। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসময় তারা জানান, ভাঙন রোধে ১২ শত ৮৩ কোটি ব্যয় সাপেক্ষে একটি প্রকল্প তৈরি করে প্লানিং কমিশনে জমা দেয়া হয়েছে। আগামী একনেকের মিটিংএ অনুমোদন পেলে আগামী শুষ্ক মৌসুমের আগেই নদী খননসহ স্থায়ীভাবে শরীয়তপুরে ৯ কিলোমিটার এলাকায় নদীর তীর সংরক্ষণ বাধ নির্মাণ করা হবে।
ইত্তেফাক/জামান
