মেক্সিকো সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে নাফটা (নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট) চুক্তি বহাল রাখার পক্ষে থাকলেও মেক্সিকান কৃষক ও শ্রমিকরা এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। গত বুধকার ওয়াশিংটনে মেক্সিকো সরকারের আলোচকরা যখন নাফটা নিয়ে দেন-দরবার করেন, একই দিন চুক্তিটি বাতিলের দাবিতে রাস্তায় বিক্ষোভ করেন হাজার হাজার মেক্সিকান কৃষক ও শ্রমিক।
‘এফটিএর প্রতি না’ লেখা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেক্সিকান প্রেসিডেন্ট এনরিক পেনা নিতোর চুলের স্টাইলের সঙ্গে স্বাতন্ত্র্যসূচক ছবি দিয়ে সাজানো ব্যানার বহনকারী বিক্ষোভকারীরা বলেন, ১৯৯৪ সালের ওই চুক্তিটি মেক্সিকান খামারগুলোকে ধ্বংস করে দিয়েছে। চুক্তিটি সর্ম্পকে আরো অনেকের মতো নেতিবাচক ধারণা পোষণকারী বিশ^বিদ্যালয় ইউনিয়নের মুখপাত্র কার্লোস গালিন্দো বলেন, ‘আমরা এই চুক্তি এবং পুর্নলোচনার বিরুদ্ধে, কারণ এটা দেশের উপকার করছে না।’ প্রসঙ্গত, চুক্তিটির বিরোধিতাস্বরুপ এটি কার্যকর হওয়ার প্রথম দিন অর্থ্যাৎ ১৯৯৪ সালের পহেলা জানুয়ারি থেকে জাপাতিস্তা গেরিলা আর্মি মেক্সিকোতে সশস্ত্র অভূত্থান শুরু করেছিল।
এদিকে নাফটা চুক্তি নিয়ে মেক্সিকোর মানুষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কৃষক ও শ্রমিকদের পাশাপাশি কয়েকটি ছাত্র সংগঠন নাফটা চুক্তি বহাল রাখার বিরোধিতা করলেও দেশটির বেশ কিছু রাজনৈতিক দল এর পক্ষে অবস্থান নিয়েছে। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
