ঘানার আন্তর্জাতিক ফুটবল তারকা কেভিন-প্রিন্স বোয়াটেংকে দলে নিতে চায় বুন্দেসলীগার দল এইন্ট্রাক্ট ফ্রাংফ্রুট। হঠাৎ করেই স্প্যানিশ ক্লাব লাস পালমাস ছেড়ে দেয়ার পর বোয়াটেংকে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করে ফ্রাংকফ্রুট। ফ্রাংকফ্রুট কোচ ৪৫ বছর বয়সী নিকো কোভাচ বলেন, ‘আমি এতটুকু বলতে পারি যে, আমরা বোয়াটেংকে নিয়ে ব্যস্ত আছি এবং এ বিষয়ে কাজ করছি।’
প্রায় দশ বছর আগে হার্থা বার্লিনে কোভাচের সঙ্গে একত্রে খেলেছেন বোয়াটেং। পিঠে ইনজুরির কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে থাকা এ্যাটাকিং মিডফিল্ডার মেক্সিকোর মার্কো ফাবিয়ানের বদলী হিসেবে কাউকে খুঁজছে ফ্রাংফ্রুট। বাসস।
ইত্তেফাক/রেজা
