হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ ব্যাননকে সরিয়ে দিলেন ট্রাম্প

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ০৯:০৭
হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল শুক্রবার হোয়াইট হাউসের দুইজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
সূত্র জানিয়েছে, স্টিভ ব্যাননকে পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তাকে অপসারণ করা হলো। যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, হোয়াইট হাউসের চীফ অব স্টাফ জন কেলি এবং স্টিভ ব্যানন একমত হয়েছেন যে (শুক্রবার) স্টিভ ব্যাননের হোয়াইট হাউসে শেষ দিন। আমরা তার কাছে কৃতজ্ঞ এবং তার মঙ্গল কামনা করি। 
IMG0
সম্প্রতি উত্তর কোরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে স্টিভ ব্যাননের মতবিরোধের খবর পাওয়া যায়। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু