রিয়া সেন ‘প্রেগন্যান্ট’, ঘরোয়া আয়োজনে তাই চটজলদি বিয়ে

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১০:০২
 
নামেই তাঁর পরিচয়, তিনি সুচিত্রা সেন। তাঁর মেয়ে মুনমুন সেনের দুই কন্যার মধ্যে রাইমা বড়, রিয়া সেন ছোট। সবার ধারণা ছিল, রাইমা আগে বিয়ের পিঁড়িতে বসবেন। তবে দীর্ঘদিন ধরে চলা সেসব গুঞ্জনের ইতি টেনে দিলেন রিয়া।
 
চলতি মাসের শেষে দীর্ঘদিনের প্রেমিক শিবম তিওয়ারিকে বিয়ে করছেন রিয়া। কিন্তু চলতি মাসের শেষ পর্যন্ত সে প্রহর গড়ায়নি বরং ১৬ আগস্ট পুনেতে অনেকটা গোপনে শিবম তিওয়ারির সঙ্গে গাটছড়া বাঁধেন রিয়া। 
 
বিয়ের আয়োজনটা যে অনাড়ম্বরভাবে হয়েছে তা অবশ্য খুঁজে পাওয়া গেল বড়বোন রাইমার ফেসবুকে প্রকাশিত ছবিতে। একসঙ্গে আটটি ছবি প্রকাশ করেছেন তিনি। শুধু ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
IMG0
তবে এমন চটজলদি ঘরোয়া আয়োজনে অনাড়ম্বরভাবে বিয়ে কেন করলেন রিয়া? স্বাভাবিক এই প্রশ্নটা ভক্তদের। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম বলছে, বিয়ের আগে অন্তঃসত্ত্বা ছিলেন রিয়া। এ কারণেই তাড়াহুড়ো করে গোপনে বিয়ের কাজটি সেরে ফেললেন অভিনেত্রী রিয়া সেনা।
 
একেবারে বাঙালি ঘরের মেয়ের মতোই গায়ে হলুদের আয়োজন করা হয়। তারপর বাবা ভরত দেববর্মা কন্যা সম্প্রদান করেন। ছোটবেলা থেকে অভিনয়ের সঙ্গে নিজেকে মেলে ধরেছেন রিয়া সেন। টলিউডের পাশাপাশি বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন। বলিউড লাইফ, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া ডটকম।
 
ইত্তেফাক/আনিসুর