গুয়াহাটির রেল স্টেশনের বাইরে ১০ কেজির বিস্ফোরক উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১০:০১
ভারতের পশ্চিমবঙ্গের গুয়াহাটির একটি রেল স্টেশনের বাইরে ১০ কেজির বোমা উদ্ধার করেছে পুলিশ। এর মাধ্যমে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল বলে মনে করছে পুলিশ। পরে একটি জঙ্গলে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। 
 
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টা। গুয়াহাটি স্টেশনের বাইরে একটি ঠেলাগাড়িতে অনেকক্ষণ ধরে একটা ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। গাড়ি ও ব্যাগের মালিককে খোঁজাখুঁজি করেও অনেকক্ষণ না পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে রেল পুলিশ আসে। খবর দেওয়া হয় বোমা স্কোয়াডকে। পুলিশ কোনোরকম ঝুঁকি না নিয়ে স্টেশন চত্বর খালি করে দেয়। 
 
স্কোয়াড ব্যাগটি তুলে নিয়ে যায় লালমাটি এলাকার একটি জঙ্গলে। ব্যাগটি খোলার পর দেখা যায় তার মধ্যে আট থেকে ১০ কেজি মতো ইমপ্রোভাইসড এক্সোপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) রয়েছে। গুয়াহাটির পুলিশ কমিশনার হীরেন নাথ জানিয়েছেন, ব্যাগের মধ্য থেকে আইইডি উদ্ধার করা হয়েছে। জঙ্গলের একটি ফাঁকা জায়গায় আইইডি’র বিস্ফোরণ ঘটানো হয়। তবে কে বা কারা এই বিস্ফোরক রেখেছিল এবং উদ্দেশ্যই কী ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু