ভেনেজুয়েলার বরখাস্ত হওয়া অ্যাটর্নি জেনারেল লুইসা ওর্তেগা শুক্রবার কলম্বিয়ায় এসে পৌঁছেছেন। দেশটির অভিবাসন কর্মকর্তারা একথা জানান। ওর্তেগা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একজন কট্টর সমালোচক।
দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী নতুন সাংবিধানিক পরিষদ ওর্তেগাকে বরখাস্ত করে। এক বিবৃতিতে কলম্বিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানায়, ভেনেজুয়েলার কাছেই ডাচ দ্বীপ আরুবায় যাত্রা বিরতি শেষে ওর্তেগা তার স্বামী জার্মান ফেরেরকে নিয়ে কলম্বিয়ায় এসেছেন। জার্মান ফেরেরও একজন আইনপ্রণেতা। এর আগে, মাদুরো সমর্থিত সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
IMG0
ওর্তেগা একসময়ে মাদুরোর দৃঢ় সমর্থক ছিলেন। কিন্তু আগামী নির্বাচনসহ আরো কিছু দাবি দাওয়া নিয়ে বিরোধীপক্ষের কয়েকমাসের রাজপথে বিক্ষোভ, তাদের দাবি মানতে অস্বীকার ও আর্ন্তজাতিক আহ্বান উপেক্ষা করে নতুন সাংবিধানিক পরিষদ গঠন করা নিয়ে তিনি শেষ পর্যন্ত মাদুরোর কট্টর সমালোচকে পরিণত হন। এএফপি।
ইত্তেফাক/সেতু
