কুষ্টিয়ায় ‘মিড-ডে’ মিল কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৮:১২
শতভাগ ভর্তি, নিয়মিত উপস্থিতি, ঝড়ে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে কুষ্টিয়ায় মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জহির রায়হান। কার্যক্রমের উদ্বোধনী দিনে বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চালর্স সরকারসহ অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
 

ইত্তেফাক/এএম।