প্রধানমন্ত্রী বন্যাকবলিত দিনাজপুর-কুড়িগ্রাম পরিদর্শনে যাচ্ছেন আজ

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ০৮:৪১
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার বন্যা কবলিত জেলা দিনাজপুর ও কুড়িগ্রাম পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রথমে দিনাজপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
 
এরপর তিনি কুড়িগ্রাম জেলা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং পাঙ্গারানী লক্ষীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী ওই দিন বিকেলে ঢাকায় ফিরবেন।
 
কুড়িগ্রাম থেকে সংবাদদাতা জানান, বন্যা পরিস্থিতি দেখতে ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম আসছেন। তিনি রাজারহাট উপজেলার পাঙ্গারানী লক্ষীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ত্রাণ বিতরণ ও এক সমাবেশে বক্তব্য রাখবেন।
 
ইত্তেফাক/এমআর