‘বায়ান্ন থেকে একাত্তর’

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৩:১৭
 
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘বায়ান্ন থেকে একাত্তর’। কাহিনী, সংলাপ, গীত, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দোলোয়ার জাহান ঝন্টু।
 
অভিনয়ে ফেরদৌস, নিপুণ, মুনমুন, অমিত হাসান, আবদুল্লাহ সাকি, আবু সাঈদ খান, মো. আলী আমজাদ, নবাগত হৃদয় রাজ, নাজমুন নাহার, শিউলি জামান, রেখা, পি.জি মোস্তফা, রাকিব, শিশুশিল্পী রোমান, রায়হান, আষাঢ়, তাশিন, মেরাজ, সামির, কামাল, হাই কুইজ, জহিরুল, রাজ্জাক, সিদ্দিক, শাকিল, রুবেল, লিটন প্রমুখ।
 
‘বায়ান্ন থেকে একাত্তর’ চ্যানেল আইতে দেখানো হবে আগামীকাল ২১ আগস্ট সোমবার বিকেল ২টা ৪৫ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর