ভারতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রধানের পদ থেকে সড়ে গেছে এক সপ্তাহ হল। অবশেষে তারা চাকরী চলে যাওয়ার কারন নিয়ে মুখ খুলেছেন চলচ্চিত্র প্রযোজক পহেলাজ নিহালনি।
জানা গেছে, ইন্দু সরকার সিনেমায় কাঁচি চালিয়েছিলেন পহেলাজ। আর এই অপরাধে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি তাঁর চাকরিটি খেয়েছেন। পহেলাজের আরও অভিযোগ, বজরঙ্গি ভাইজান সেন্সর বোর্ডে আটকে না দেওয়াও তাঁর চাকরি যাওয়ার অন্যতম কারণ।
পহেলাজ বলেছেন, ইন্দু সরকারই তার চাকরি যাওয়ার মূল কারণ। স্মৃতি ইরানির ইগো মারাত্মক, যে মন্ত্রণালয়ে তিনি থাকেন, সবাইকে দৌড়ের উপর রাখেন । যেহেতু সংবাদমাধ্যম পহেলাজকে নিয়েই মাতামাতি করত, তাই তাকে জব্দ করা ইরানির লক্ষ হয়ে ওঠে। তিনি নাকি পহেলাজকে জিজ্ঞাসা করেন, কেন কোনও কাট ছাড়া ইন্দু সরকার ছাড়ছেন না। জবাবে পহেলাজ বলেন, ছবিটা ট্রাইবুন্যালে আছে তাই নিয়ম মেনে চলতে হবে।
স্রেফ এ কারণে নিজের ইগো চরিতার্থ করতে স্মৃতি তাঁকে তাড়িয়ে দিয়েছেন বলে পহেলাজের অভিযোগ।
পহেলাজের আরও অভিযোগ, বজরঙ্গি ভাইজান লাভ জেহাদ প্রমোট করছে বলে তাঁকে চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়। বলে, ছবিটা যেন না ছাড়া হয়। মন্ত্রণালয়ের বক্তব্য ছিল, ছবির নাম লাভ জিহাদ সমস্যায় ঘৃতাহুতি দেবে, দেশে অশান্তি ছড়িয়ে পড়বে। কিন্তু ছবি দেখে তেমন কিছু মনে হয়নি তার তাই তা ছেড়ে দেন তিনি।
তবে অভিনেতা সালমান খান ও পরিচালক কবির খানের ওপর চটে রয়েছেন পহেলাজ। তিনি বজরঙ্গি ভাইজান শত ঝামেলা সত্ত্বেও ছেড়ে দেওয়ার পরেও তারা তার পাশে দাঁড়াননি বলে তার অভিযোগ। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে সব সময় সমর্থন করেছেন অথচ ইন্ডাস্ট্রি তাকেই ভিলেন প্রতিপন্ন করেছে, বলেছেন ক্ষুব্ধ পহেলাজ। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/রেজা
