মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান : প্রাণিসম্পদমন্ত্রী

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২১:১৪
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মুক্তিযাদ্ধাদের মর্যাদা রক্ষায় কাজ করছে। 
 
রবিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নাসিরনগরে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
তিনি বলেন,  মুক্তিযোদ্ধাদের কারণেই আজ আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মুক্তিযাদ্ধাদের মর্যাদা রক্ষায় কাজ করছে। একের পর এক প্রকল্প গ্রহণ করে  তাদের মুক্তিযোদ্ধাদের সম্মানিত করছে।  
 
উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলীর  সভাপতিত্বে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য ফারুকুজ্জামান ফারুক, থানার অফিসার ইনচার্জ আবু জাফর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ, প্রকৌশলী মো. রিয়াদুল কুদ্দুস, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবদুল বাকী, সাবেক  উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, প্রধান শিক্ষক আবদুর রহিম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বশির আল হেলাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ জোতি ভট্টাচার্য, উপজেলা ছাত্রলীগ নেতা নাসিরউদ্দিন রানা, সুমন ভট্টাচার্য অমর প্রমুখ।  
 
ইত্তেফাক/ইউবি