ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে বাদী-বিবাদীদের মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। রবিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় এজলাসে বিচারক এবিএম আশফাক উল হক, আইনজীবী, বাদী-বিবাদী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ ঘটনায় উপস্থিত সকলেই হতভম্ব হয়ে পড়েন। আদালতের বেঞ্চ সহকারী মো. নূরুন নবী, কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর নওজেস আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ড. মীর মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/জামান
