কঙ্গোতে ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে দুই শতাধিক

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০৯:১০
 
কঙ্গোতে ভূমিধসে দুই শতাধিক নিহত হয়েছে। দেশটির ইতুরি প্রদেশে জেলেদের গ্রাম বলে পরিচিত টোরাতে ৫৭টি বাড়ি মাটির নিচে চলে গেছে। প্রাদেশিক গভর্ণর প্যাসিফিক কেটা এই তথ্য জানিয়েছেন। 
 
তিনি জানান, রেডক্রসের সহযোগিতায় ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কেটা জাতিসংঘের সহায়তা আশা করেছেন। কারণ ওই অঞ্চলটি পার্বত্য এলাকা। ফলে সেখানে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়ছে। 
 
গত বুধবার রাতে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই ভূমিধস শুরু হয় বলে গভর্ণর জানিয়েছেন। খবর নিউ ইয়র্ক টাইমসের
 
ইত্তেফাক/কেকে