শিল্পকলায় ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১১:০৩
 
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় কিউরেটর শিল্পী অভিজিৎ চৌধুরী ও একঝাঁক তরুণ শিল্পীর অংশগ্রহণে একাডেমি প্রাঙ্গণ নন্দনমঞ্চ সংলগ্ন রাস্তায় ১০,০০০ (দশ হাজার) বর্গফুট জায়গাজুড়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ আয়োজন করছে ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’ শীর্ষক স্থাপনাশিল্প প্রদর্শনী।
 
আজ বিকেল ৫টা ২০ মিনিটে একাডেমি প্রাঙ্গণে ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’ শীর্ষক স্থাপনা শিল্প প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি।
 
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামান ও কিউরেটর শিল্পী অভিজিত্ চৌধুরী।
 
ইত্তেফাক/আনিসুর