দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় এলাকায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি আরোহী বোঝাই ছিলো। দ্রুতগতির বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়।
তারা আরো জানিয়েছেন, রবিবার কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবুর্গের কাছের রাস্তায় একটি সেতুতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এসময় ঘটনাস্থলেই ১৮ আরোহীর মৃত্যু হয়। কোয়াজুলু-নাটাল পরিবহণ বিভাগের ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়েছে, গুরুতর আহত অপর এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এতে আহত আরো ৭ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনএন।
ইত্তেফাক/সেতু
