বাংলাদেশ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক আজ একটি অনুষ্ঠানের অতিথি হয়ে গিয়েছিলেন বিএফডিসেতে। সেখানে সেই অনুষ্ঠান শেষ করে পরবর্তীতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে যান। তখন সেখানে ছিলেন চিত্র নায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। সঙ্গে আরও ছিলেন চিত্রনায়ক ইমন। শিল্পী সমিতির পক্ষ থেকে আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান ফেসবুক স্ট্যাটসে লেখেন, ‘ধন্যবাদ ও ভালবাসা মাননীয় আই.জি.পি জনাব এ কে এম শহীদুল হক,বি পি এম, পি পি এম, আজ তিনি আকস্মিক শিলপী সমিতি পরিদর্শন এ আসেন।সমগ্র চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।’
ইত্তেফাক/রেজা
