মক্কার হোটেলে অগ্নিকাণ্ড, ৬০০ মানুষ স্থানান্তর

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২১:০৩
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি হোটেলে সোমবার আগুন লাগায় সেখান থেকে সব লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা একথা জানিয়েছে। 
 
এদিকে মক্কা নগরীতে এ বছর বিশ লাখ মুসলিম বাৎসরিক হজ পালনের অপেক্ষায় আছেন।
 
বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র নায়েফ আল-শরীফ বলেন, এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। মক্কার আজাজিয়াহ্ এলাকায় অবস্থিত হোটেলটির নবম তলায় বিকল এয়ার কন্ডিশনিং থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ সময় হোটেলটিতে ৬শ’ লোক ছিল। এদের অধিকাংশই তুরস্ক ও ইয়েমেনের নাগরিক। এরা হজ পালনের জন্য মক্কায় এসেছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির