ইতালিতে ভূমিকম্পে ১ জনের মৃত্যু, নিখোঁজ ৯

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৪:৩৭
ইতালির অবকাশযাপন কেন্দ্র ইজচিয়া দ্বীপে সোমবার ভূমিকম্পের আঘাতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে এবং নয়জন নিখোঁজ রয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ০। দেশটির কর্তৃপক্ষ একথা জানায়। 
IMG0
জানা গেছে, অবকাশযাপনের ভরা মৌসুমে এ ভূমিকম্পের আঘাতে আরো অন্তত ২৫ জন আহত হয়েছে। দ্বীপটির উত্তরের ক্যাসামিসিওলায় একটি গির্জার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
IMG1
স্থানীয় সময় রাত ৮টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উল্লেখ্য, দেশটিতে রিখটার স্কেলে ৬ দশমিক ০ মাত্রার তীব্রতার ভূমিকম্পের আঘাতে প্রায় ৩শ’ জন নিহত হওয়ার প্রথম বার্ষিকী পালনের মাত্র কয়েকদিন আগে এ ভূমিকম্প আঘাত হানলো। এএফপি।
 
ইত্তেফাক/সেতু