ছবিতে এফডিসি প্রাঙ্গনে শেষশ্রদ্ধায় নায়করাজ

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৫:০৫
 
চিরচেনা প্রিয় এফডিসিতে শেষ শ্রদ্ধা ও জানাজার জন্য রাজ্জাকের মরদেহ নেয়া হয় মঙ্গলবার বেলা ১১টার দিকে। সেখানে হাজির হন চলচ্চিত্র কলাকুশলী, ভক্ত এবং ভালবাসার বিভিন্ন শ্রেণীর মানু। এফডিসিতে রাজ্জাকের শেষ বিদায়ের কিছু দৃশ্যধারণ করেছেন ইত্তেফাকের আলোকচিত্রী রহমান লিমু। 
IMG0
রাজ্জাকের মরদেহ ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে এফডিসিতে আনা হয়। 
IMG1
নায়করাজের শেষশ্রদ্ধায় এসে কাছের মানুষগুলো পারেননি তাদের আবেগ ধরে রাখতে। কান্না ভেঙে পড়েন তার।
IMG2
আবেগতাড়িত ছিলেন বর্তমান প্রজন্ম চলচ্চিত্র শিল্পীরাও। 
IMG3
অনুষ্ঠিত হয় জানাজা। জানাজায় অংশ নেন চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিনের সঙ্গী, বন্ধু ও অনুজ শিল্পী সমাজ।
 
ইত্তেফাক/আনিসুর