ছবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাজ্জাকের প্রতি সর্বধারণের ভালবাসা

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৫:১৫
 
এফডিসিতে শ্রদ্ধা নিবেদন ও জানাজার পর নায়করাজ রাজ্জাকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে ফুলেল শুভেচ্ছা ও চোখের জলে চলচ্চিত্রের এই প্রাণপুরুষকে শ্রদ্ধা জানান হাজারো ভক্ত। সেখানকার দৃশ্যধারণ করেছেন ইত্তেফাকের আলোকচিত্রী রহমান লিমু। 
IMG0
শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নায়ক ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, জয়া আহসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা, অভিনয় শিল্পী সংঘ ও চলচ্চিত্র পরিবারের সদস্যরা।
IMG1
শেষশ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বসাধারণ মানুষের। শেষবারের প্রিয় অভিনেতাকে দেখতে কেন্দ্রীয় শহীদ মিনার তখন কানায়-কানায় জনসাধারণে পূর্ণ। 
IMG2
এফডিসি ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে নায়করাজের মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ যোহর জানাজা শেষে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
 
ইত্তেফাক/আনিসুর