গোপনে সীমান্ত ঘাঁটি সফর করলেন কিম জং উন

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৫:৪৭
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগস্ট মাসের গোঁড়ার দিকে আন্তঃকোরীয় সীমান্তের কাছের একটি সামরিক ইউনিট গোপনে পরিদর্শন করেছেন। সরকারি সূত্র বার্তা সংস্থা ইয়োনহাফকে একথা জানিয়েছে। 
 
সূত্র জানায়, কিম সীমান্তের কেন্দ্রস্থলে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ফাঁড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরের এ ইউনিট পরিদর্শন করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার এ সফরের কথা প্রকাশ করা হয়নি।
 
সূত্র আরো জানায়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী একে একটি বিরল পদক্ষেপ এবং পিয়ংইয়ংয়ের নতুন সামরিক উস্কানির ইঙ্গিত হিসেবে বিবেচনা করছে। উল্লেখ্য, সোমবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরু করায় কোরীয় উপদ্বীপে তীব্র উত্তেজনাপূর্ণ অবস্থা চলছে। তাস।
 
ইত্তেফাক/সেতু