যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় ৩৩ জন আহত

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৫:৪১
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া নগরীতে মঙ্গলবার এক ট্রেন দুর্ঘটনায় ৩৩ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়।
 
পেনসিলভানিয়া পরিবহন কর্তৃপক্ষের মুখপাত্র হিদার রেডফার্ন জানান, দ্রুত গতির একটি ট্রেন অপর একটি ট্রেনের ভেতর ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, আহত সকলে শঙ্কামুক্ত। মধ্যরাতের পরপরই এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এএফপি।
ইত্তেফাক/সাব্বির