আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ আটকে গেল চেম্বার আদালতে।
রাষ্ট্রপক্ষের আবেদনে মঙ্গলবার দুপুরে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাই কোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে দেন। এর ফলে জহিরুল হকের সচিব হিসেবে দায়িত্ব পালনে কোনো আইনি বাধা থাকল না বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।
এর মাত্র কয়েক ঘণ্টা আগেই হাইকোর্ট আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেছিল।
গত ৭ আগস্ট অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল আইন ও বিচার বিভাগের সচিব জহিরুল হকের। কিন্তু তার আগের দিন তাকে একই পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয় সরকার।
ইত্তেফাক/এএম।
