কিশোরগঞ্জে বন্যা কবলিত ৩শ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২৩:৩১

বন্যা কবলিত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামে ৩শ পরিবারের মাঝে নগদ অর্থ, খাবার স্যালাইন, শুকনা খাবারসহ আট প্রকারের খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্থানীয় আওয়াম লীগ।

মঙ্গলবার বিকাল ৪টার সময় বগুলাগাড়ী গুচ্ছগ্রাম নামক স্থানে এসব খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বানেশ্বর রায়, বীর মুক্তিযোদ্ধা নারায়ন চন্দ্র, বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট আমিরুল ইসলাম আমির, সভাপতি চাঁদখানা ইউনিয়ন আওয়ামীলীগ মিজানুর রহমান দুলাল, সাধারন সম্পাদক নির্মল রায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌহিদুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/নূহু