নেত্রকোনার মোহনগঞ্জে আজ মঙ্গলবার রেলওয়ে স্টেশনের প্লাটফরম থেকে এক অ্যাটেনডেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। ওই অ্যাটেনডেন্টের নাম আবুল কালাম (৩৫)। ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার অপেক্ষায় থাকা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের ঞ বগির দায়িত্বে ছিলো কালাম।
জানা গেছে, কালাম বিনা টিকিটে ১৫জন যাত্রীকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ট্রেনে ওঠান। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে কালামকে গ্রেফতার করা হয়।
আদালত পরিচালনা করেন ইউএনও ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদি মাহমুদ আকন্দ।
ইত্তেফাক/নূহু
