এমপি আমানুরকে বিচারিক আদালতে হাজির করার নির্দেশ

আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১২:৩১
মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে মামলার ধার্য দিনে বিচারিক আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। একইসঙ্গে রানার জামিন সংক্রান্ত শুনানি ১৫ অক্টবর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
 
আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেয়।
 
আদালতে রানার পক্ষে ছিলেন ব্যরিস্টার রোকনুদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
 
ইত্তেফাক/এমআই