কুষ্টিয়ায় মিরপুরে সৎ মেয়েকে (৯) ধর্ষণের দায়ে বাবা মনিরুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, খড়ি কুড়ানোর নাম করে ২০১৬ সালের ২৬ আগস্ট কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজিতপুর গ্রামের একটি মেহগনি বাগানে নিয়ে সৎ মেয়েকে ধর্ষণ করেন বাবা মনিরুল ইসলাম। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই মেয়েটির আপন বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
কুষ্টিয়া কোর্টের পিপি অনুপ কুমার নন্দী জানান, শুনানি শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতের কাঠগড়ায় আসামি মনিরুল উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
