ঈদ উপলক্ষে ‘অথবা ডট কম’-এর নানা অফার

আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৬:৫০
অনলাইনে কেনাকাটার জনপ্রিয় সাইট ‘অথবা ডট কম’ (www.othoba.com) কোরবানির ঈদ উপলক্ষে ক্রেতাদের নানা ধরনের অফার দিচ্ছে। 
 
এই অফারের আওতায় আকর্ষণীয় সব পণ্য কিনলে ক্রেতারা পাবেন নানা ধরনের ছাড়। ১০ আগস্ট থেকে শুরু হওয়া এ অফার চলবে ২৭ আগস্ট পর্যন্ত। 
 
অথবা ডট কম এর অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার নির্ঝর কুমার কুণ্ডু বলেন, কোরবানির কম্বো ফ্রি অফারের আওতায় আরএফএল প্লাস্টিক এর নির্দিষ্ট পণ্য কিনলে ক্রেতারা পাবেন ৩০ শতাংশ ছাড়। কোরবানির কাট কাট অফারের আওতায় চাপাতি, মিট গ্রাইন্ডার, ব্লেন্ডার, চপার বোর্ড ও ওয়িং স্কেল কিনলে পাওয়া যাবে সর্বোচ্চ ৫১ শতাংশ ছাড়। 
 
ফিলিপস ব্র্যান্ডের হোম এ্যাপ্লায়েন্স কিনলে ৩০ শতাংশ, পাঞ্জাবিতে ৩৫ শতাংশ এবং টপার ব্র্যান্ডের পেসার কুকার, ভিশনের ফ্রিজার ও সাপোর্ট ব্র্যান্ডের আইস বক্স কিনলে ৫ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। 
 
তিনি আরো বলেন, অথবা ডট কম এর মাধ্যমে কোরবানির গরু কেনা যাবে।বিকাশের মাধ্যমে যে কোন পণ্য কিনলে রয়েছে ২০ শতাংশ ক্যাশব্যাক।
 
এ ছাড়া প্রাণ গরুর মাংসের মসলা তিনটি কিনলে একটি ফ্রি, ল্যাটিনা জুস দুইটি কিনলে একটি ফ্রি, সানফ্লাওয়ার কার্নেল অয়েল এর পাঁচ লিটারের সঙ্গে একটি মগ ফ্রি এবং ৪৫০ গ্রাম প্রাণ প্রিমিয়াম ঘি কিনলে ৩০ টাকা ছাড় রয়েছে।     
 
ইত্তেফাক/ইউবি