বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়করাজ রাজ্জাকের প্রয়াণে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন ফোন লাইভ কনসার্ট সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে গান গাইবেন খ্যাতিমান কন্ঠশিল্পী খুরশীদ আলম।
নায়করাজ রাজ্জাক অভিনীত জনপ্রিয় ছায়াছবির গানগুলোই তিনি গাইবেন পাশাপাশি নায়করাজকে নিয়ে স্মৃতিচারণ করবেন। জনপ্রিয় এ শিল্পীর পাশাপাশি আরো গান গাইবেন এ প্রজন্মের কন্ঠশিল্পী আলিফ লায়লা এবং মেহেদী।
ফোনে দর্শকরাও অনুরোধ করতে পারবেন। অনুষ্ঠান উপস্থাপনায় পারিহা। প্রযোজনা এস আলী সোহেল ও আবদুল্লাহ আল মামুন। সরাসরি সম্প্রচারিত হবেশুক্রবার রাত ১১ টায়।
ইত্তেফাক/আনিসুর
