গেম অব থ্রোনসে সুযোগ চান ক্যাটরিনা

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৬:২৫
‘কামলি গার্ল’ বা বলিউডের ‘শীলা’ নয়, এ বার ‘গেম অব থ্রোনস’-এর ‘সাশা’, ‘আরিয়া’ হতে চান বলিউড সুন্দরী ক্যাটরিনা। ‘ফ্যান্টাসি ড্রামা’ গেম অব থ্রোনসে অভিনয়ের সুযোগ চেয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ক্যাট। সিরিয়ালের একটি চরিত্র জন স্নো-কে ‘ভালবেসে’ অভিনেত্রীর আবদার, ‘আমি কি গেম অব থ্রোনসে সুযোগ পেতে পারি!’
 
সিংহাসনের লড়াইয়ের এই টেলি-সিরিয়ালের সাজে সেজে ইনস্টাগ্রামে ক্যাটের ছবি পোস্ট হতেই কিন্তু সেটি ভাইরাল হয়েছে। চার লাখেরও বেশি লাইক পড়েছে ছবিটিতে।
 
আসলে যারা নাটকীয়তা, রোমাঞ্চ আর অ্যাকশন পছন্দ করেন, ‘গেম অব থ্রোনস’ তাদের জন্য হতে পারে একদম আদর্শ একটি ধারাবাহিক। ২০১১ সাল থেকে শুরু হওয়া এই মার্কিন টেলি সিরিজের এখন সপ্তম সিজন চলছে। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটি তৈরি হয়েছে, যা বর্তমানে বিনোদন দুনিয়ায় হটকেক।
 
ক্যাটরিনারও হয়তো অত্যন্ত পছন্দের এই সিরিয়াল। তা না হলে হঠাৎ এমন ইচ্ছে প্রকাশ করলেন কেন! আচ্ছা, বলি সুন্দরীর এমন আবেদন কি ‘গেম অব থ্রোনস’-এর পরিচালক ডেভিড বেনিওফের কান পর্যন্ত পৌঁছেছে? ইন্সটাগ্রাম।
 
 
ইত্তেফাক/রেজা